× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

PID

এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
পরিচয় আমরা বাংলাদেশি

বাংলাদেশে বিদ্যমান বহুত্ববাদী সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিই এদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলকবৈষম্যহীন এবং সংস্কৃতিমনষ্ক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

          মন্ত্রী আজ ১৪মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ফার্স্ট বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।

          প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেনসংস্কৃতি হলো একটি জাতির আত্মা। হাজার বছরের সমৃদ্ধ এ বাংলার সংস্কৃতি চর্চার মাধ্যমেই বিশ্বদরবারে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের সরকার চায় এ সংস্কৃতি চর্চাকে রাজধানী থেকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে।

          সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেনআমাদের নৃতাত্ত্বিক পরিচয় ভিন্ন হতে পারেকিন্তু ভৌগোলিক সীমানায় আমাদের অভিন্ন পরিচয় আমরা ‘বাংলাদেশি’। সংবিধানে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। নির্বাচনে কে ভোট দিয়েছে বা দেয়নিসেটি বড় কথা নয়জনগণের সরকার হিসেবে আমরা সবার জন্যই কাজ করব। গণতান্ত্রিক সমাজে বৈচিত্র্যই সৌন্দর্যআর এই বৈচিত্র্যের মাঝেই আমরা ঐক্য চাই।

          মন্ত্রী বলেনবিগত সরকারের আমলে দানবীয় শক্তির কবলে পড়ে আমাদের শিক্ষাব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে ছিল। শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখানো হয়েছে এবং দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। মাত্র দুই থেকে তিন মাসের মাথায় বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অনেক দূর এগিয়ে নেওয়ার পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণের মতো বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে।

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ানকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার এবং পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপার নিউমেরারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

          বক্তারা বলেনগৌতম বুদ্ধের অহিংসা ও মৈত্রীর শিক্ষা বর্তমান বিশ্বের অস্থিরতা দূর করে শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখতে পারে। উৎসবের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় যা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..