× Banner
সর্বশেষ
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দুই’যুবককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: (১৪ জুন) ২৭৪: নড়াইলে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দু’যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজপাড়া রথখোলায় বৃহস্পতিবার(১৩জুন) রাত ১০ দিকে এ ঘটনা ঘটে। আহত দু’ভাই মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ছেলে।

এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জখমী দু’ভাইকে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জানা যায়, নড়াইলের লোহাগড়া পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত মডেল ক্লিনিকের মালিক মোজামের সঙ্গে নিশাত ক্লিনিকের মালিক হাফিজের স্ত্রীর (শাফিয়ার) সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। মোজাম তার পরিবারকে নিয়ে হাফিজের বাসায় ভাড়া থাকতেন।

এ বিষয় নিয়ে মহল্লায় বহুবার সালিশ-বৈঠক হয়েছে। সর্বশেষ দু’মাস আগে সালিশের মাধ্যমে মোজামের পরিবারকে ওই বাসা থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়। এরপরও মাঝে মধ্যে মোজাম ওই বাসায় আসা যাওয়া করেন। (১৩জুন) বৃহস্পতিবার সন্ধ্যার পর মোজাম ওই বাসায় ঢুকতে গেলে প্রতিবেশি মহিলারা তাকে বাধা দেয়।

এ নিয়ে মহিলাদের সঙ্গে মোজামের কথা-কাটাকাটি হয়। একপর্যায় মোজাম দুবৃত্তদের খবর দেয়। তখন নড়াইলের লোহাগড়া কলেজন পাড়ার আবুজারের নেতৃত্বে ৮-১০জন দুবৃত্ত ওই বাড়ির ভেতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সুলতান মাহমুদ এলিচ (৩২) ও আসিফ মাহমুদ পরশকে (২৮) এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা দু’ভাইকে কুপিয়েছে। এ ব্যাপারে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..