× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধনে নায়ক রিয়াজ যা বললেন

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনে নায়ক রিয়াজ

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন চিত্রনায়ক রিয়াজ। তাই ভীষণ উচ্ছ্বসিত তিনি। পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে লেখক আনিসুল হকের ফেসবুক লাইভে যুক্ত হয়ে রিয়াজ তার অনুভূতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজ ছাড়াও দেশের বিনোদন জগতের আরো অনেকে উপস্থিত ছিলেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুল প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের বহুদিনের স্বপ্ন পদ্মা সেতু। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এই সেতু যেন আশীর্বাদ। কেননা এর মাধ্যমে রাজধানীর সঙ্গে তাদের যোগাযোগে অবিস্মরণীয় অগ্রগতি আসবে। যা দেশের সার্বিক অর্থনীতিতেও রাখবে বিরাট ভূমিকা।


এ ক্যটাগরির আরো খবর..