× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে চতুর্থ দিনে টোল আদায় ১ কোটি ৯২ লাখ টাকা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
পদ্মা সেতুতে চতুর্থ দিনে টোল

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। আমরা এখন তারিখের হিসাব তারিখেই শেষ করছি। আগে সকাল ৬টা থেকে পর দিন ৬টা পর্যন্ত হিসাব করা হতো। এখন থেকে রাত ১২টা থেকে পরের রাত ১২টা পর্যন্ত হিসাব করা হবে। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল।

দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছিল। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়। ওইদিন ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..