× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

পিআরও, পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান হলেন সেলিম আনোয়ার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান

প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড এবার “পদ্মা ব্যাংক ইসলামী ব্যাংকিং” সেবা নিয়ে আসছে। ইতোমধ্যে কতিপয় শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার উদ্যোগ নেয়া হয়েছে। হেড অব ইসলামী ব্যাংকিং এবং এসইভিপি হিসাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অভিজ্ঞ সেলিম আনোয়ার যোগদান করেছেন।

পদ্মা ব্যাংকে যোগদানের আগে সেলিম আনোয়ার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইংয়ের প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় সম্প্রতি অবসর গ্রহণ করেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং কর্ম জীবন শুরু করেন তিনি। সুদীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মজীবনে সেলিম আনোয়ার বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বাণিজ্যিক বিনিয়োগ বিভাগ, বিনিয়োগ নীতি ও পরিকল্পনা বিভাগ ও মুশারাকা বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া দুটি কর্পোরেট শাখা সহ ১৬ বছর বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসলামিক ব্যাংকিং নিয়ে দেশ বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে সেলিম আনোয়ারের।


এ ক্যটাগরির আরো খবর..