এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে যথাযথ ধর্মীয় মর্যদায় সনাতন হিন্দু ধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
২রা সেপ্টেম্বর (রবিবার) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদত সম্রাট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড়ের সভাপতি জীবধন বর্মন ও সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় প্রমুখ।
এর আগে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সভা স্থলে গিয়ে শেষ হয়। এতে সরকারি সেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন। তাঁরা হাতি ঘোড়া ঢোল ঢাক নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
এসময় ধর্মীয় আলোচনা করেন নৃসিংহ মন্দিরের অধ্যক্ষ বিমল কৃষ্ণ চক্রবর্তী, ত্রিস্রোত বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকশি। বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও মানুষের শান্তি কামনা করেন।