× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

admin
হালনাগাদ: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং কম পক্ষে ৫ জন আহত হয়েছে।

পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মুসলিমবাগ এলাকায় ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ হেলপার নিহত হয়েছে। এ সময় ট্রাক্টরের আরেক হেলপার গুরুতর আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বোদা থেকে ইট নিয়ে একটি ট্রাক্টর পঞ্চগড় যাচ্ছিল। ধনিপাড়া এলাকায় ট্রাক্টরটির সামনের চাকা খুলে গেলে সড়কের পাশে পুকুরে উল্টে যায়। এ সময় ট্রাক্টর এবং ইটের চাপা পড়ে চালক মনছুর আলী ওরফে সনিবুল্লাহ (৪২) এবং হেলপার ছত্রিশ চন্দ্র (৩৮) ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে বোদা ও পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার কাজ চালায়।

এ ঘটনার আধা ঘন্টার ব্যবধানে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শহরের কসমেটিক ব্যবসায়ী আব্দুস সালামসহ তার স্ত্রী শিউলি গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই উপজেলার ময়নাগুড়ি ক্যাম্পের সামনে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে আরো তিনজন আহত হয়।

উল্লেখ যে, ব্যারিস্টার বাজার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাও। রাস্তার পাশে বাজার বসা, যত্র-তত্র বালি-পাথর রাখা, বেপরোয়া গাড়ি চালনা নেই কোন ট্রাফিক ব্যবস্থা। এ সড়কটি যেন মৃত্যু ফাঁদে


এ ক্যটাগরির আরো খবর..