× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Dutta
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
মোটরসাইকেল আরোহী নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় কশির উদ্দিন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২১ অক্টোবর (বুধবার) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী কশির উদ্দীন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট সরকার পাড়া এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দুইজন পঞ্চগড় থেকে বোদা উপজেলায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সুগার মিল এলাকায় পৌঁছালে পিছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক জামাল আহত হয় এবং মোটর সাইকেলের পিছনে বসে থাকা কশির উদ্দিন রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক জামাল হোসেনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ জামাল হোসেন ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..