× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে

পঞ্চগড়ের ৩২ বস্তা নকল টিএসপি সার আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ৩২ বস্তা নকল টিএসপি সারসহ একটি পিকাপ ভ্যান আটক করেছে স্থানীয় কৃষক ও সার ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় তারা পিকআপ চালক রবিউল ইসলামকে আটক করে ট্রাক ও ভেজাল সারসহ ইউনিয়ন পরিষদের জিম্মায় দেয়।

কৃষক ও সার ব্যবসায়ী সূত্রে জানায়, রাসেল এন্টারপ্রাইজের মালিক মোঃ রাসেল হোসেন পঞ্চগড় শহরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তালিকাভুক্ত ডিলা। মাড়েয়া বাজারের সার ব্যবসায়ীরা তার কাছ থেকে পাইকারিভাবে সার কিনে কৃষকদের কাছে খুচরা বিক্রি করে। কৃষকরা প্রায়ই ওই সার ভেজাল বলে ব্যবসায়ীদের অভিযোগ করে আসছিল। সার ব্যবসায়ী এস আলম ট্রেডার্সের মালিক বাবুল ইসলাম গত মঙ্গলবার রাতে রাসেল এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৩২ বস্তা টিএসপি সার কিনেন। পরে পিকআপ ভ্যানে করে এ সার তার দোকানে পৌঁছালে বাবুল মুখে দিয়েই বুঝতে পারে তা ভেজাল সার, রং করা মাটির গুটি বস্তায় করে টিএসপি সার হিসেবে বিক্রি করেছে। পরে বাবুল সার ভর্তি পিকআপ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখে।

বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ ঘটনাস্থাল পরির্দশন করে সারের আলমত সংগ্রহ করেন। এসময় শত শত কৃষক উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করে।

মাড়েয়া ইউপি চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করীম শামিম জানান, মাল তার হেফাজতে আছে। তবে এখনও মামলা হয়নি। এই চক্রটি দীর্ঘ দিন ধরে এই ভেজাল সারের ব্যবসা করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক সার ব্যবসায়ী জানান, পঞ্চগড় বাজারের একটি প্রভাবশালী সার সিন্ডিকেট চক্র বিভিন্ন নামে বিএডিসির লাইসেন্স নিয়ে স্থানীয়ভাবে নকল সার তৈরি করে জেলার ক্ষুদ্র ক্ষুদ্র সার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অধিক মুনাফা লুটছেন। এসব প্রভাবশালী সার ব্যবসায়ীদের কাছে আমরা নানা কারণে জিম্মি হওয়ায় এসব জেনেও তাদের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করতে পারছি না।


এ ক্যটাগরির আরো খবর..