× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নিউজ ডেক্স

পঞ্চগড়ের বোদায় ২ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
পঞ্চগড়ের বোদায় ২ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় প্রায় ২ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

গত সোমবার রাতে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের কাচাখৈ আমতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলীর বাড়ির পার্শ্বে আবাদি জমি থেকে তাজা গাঁজার গাছটি উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী গাঁজার গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এবং ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..