× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় নৌকা ডুবে মৃত্যু ২৪, নিখোঁজ ৩০

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
বোদায় নৌকা ডুবে মৃত্যু

পঞ্চগড়ের বোদায় মাড়েয়া আউলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকা ডুবে মাঝি, শিশু ও মহিলাসহ ২৪ জনের মৃত্যু এবং প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে। গতকাল রবিবার দুপুরে মাড়েয়া আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে শুভ মহালয় অনুষ্ঠানে শিশু, মহিলা, বৃদ্ধসহ প্রায় ৬০ জন যাত্রী নিয়ে করতোয়া নদী পাড় হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জনগণসহ ফায়ার সার্ভিস তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। এসময় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
নিহতরা হলেন, অমল চন্দ্র বর্মন (৫৫), উষীষ (৭), বিলাশ চন্দ্র রায় (৫৫), অমল চন্দ্র (৪০), হাসান আলী (৭০), বেলাল (৫৫) প্রিয়ান্তি (৫) সিমা (৪০), মীম (৫), সফলতা (৩৬)। বাকিদের নাম রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..