× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
panchagar

পঞ্চগড়ের বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় সচেতন নাগরিক সমাজ ও নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা বোদা উপজেলা মডেল মসজিদের সামনে এশিয়ান হাইওয়েতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।
মানববন্ধনে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, সমাজ সেবক মো. ইউছুফ আলী, সামিউল ইসলামসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বোদা মডেল মসজিদের পাশে সাইফুল কনস্ট্রাকশান ট্রেডার্স নামের একটি কারখানায় বিটুবিন, প্লাস্টিক ও পুরনো জুতা পুড়িয়ে পরিবেশ দূষণ করছে। কারখানাটির বর্জ্যরে দুর্গন্ধ, সৃষ্ট ধুলা বালি ও বিষাক্ত কালো ধোঁয়ার কারনে পাশে থাকা নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পড়াশোনায় ব্যঘাত ঘটছে। এলাকাবাসীর বসবাস দূর্বিষহ হয়ে পরেছে।
এসময় বক্তারা আরও বলেন, বোদা পৌরসভায় কয়েক বার লিখিত অভিযোগ করার পরেও পৌরসভা কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কারখানাটির কয়েক গজের মধ্যে মডেল মসজিদ, বোদা পৌরসভার কার্যালয়, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংধনু কিন্ডারগার্টেন, সাবাব পেট্রোল পাম্প ও প্রায় দশটি ছোট-বড় হোটেল রয়েছে।
এলাকাবাসী ও স্কুলের কোমলমতি শিশুরা অনতিবিলম্বে কারখানাটি অনত্র সরীয়ে নেয়ার দাবি জানান প্রশাসনের কাছে। অন্যথায় কঠিন কর্মসূচি হাতে নেয়া হবে বলে বিক্ষোভ কারীরা জানান। মানববন্ধনে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সমাজ কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..