× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
ছাত্রী ধর্ষণ চেষ্টা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (১১ই সেপ্টেম্বর‌) বিকেলে উপজেলার সিদ্দিক নগরে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওমর ফারুক লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে তেঁতুলিয়া উপজেলার সিদ্দিক নগরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিল।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওমর ফারুক লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে তেতুলিয়া উপজেলার সিদ্দিক নগরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার ছোট বোন ও ওমর ফারুকের ছেলের সাথে খেলাধুলা করতেছিল। এ সময় ওমর ফারুক তার ছেলে ও শিশুটির ছোট বোনকে চকলেট আনতে দোকানে পাঠায়। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওমর ফারুক। এসময় শিশুটি কান্নাকাটি করলে শিশুটি তার মাকে সব খুলে বলে। সবশুনে মা থানায় খবর দেয়।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করে।
এ  বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং ধর্ষক ওমর ফারুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ সোমবার ১২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..