সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রীগুম-খুনের শিকারদের স্বজনদের পুনর্বাসনে অধিদপ্তর গঠনে সভাপররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন হুমায়ুন কবির ও শামা ওবায়েদঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে দেশি মাছ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেমাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ে আহত প্রথম শ্রেণির শিক্ষার্থীবেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটকদলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভাকেওড়া অর্থনৈতিক উন্নয়নে এক নতুন সম্ভাবনাঅজ্ঞাত আসামী দুই তিনশ কালীগঞ্জে গণপিটুনিতে নিহত ঘটনায় থানাতে পৃথক দু্ইটি মামলা

পঞ্চগড়ে আমেরিকান জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে আমেরিকান জাল ডলারসহ আটক ৬
পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার আমেরিকান জাল ডলারসহ ৬ সদস্যকে আটক করেছে পঞ্চগড় সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের জাল ডলারসহ আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একি গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একি গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা রিপোর্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় শরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলি, সোহেল ইসলামে আটক করা করা হয়। পরে তাদের দেয়া তথ্যে রমেশচন্দ্র বর্মন, সাবেক মেম্বার মোজাম্মেল হক ও হোসেন আলী বাবুকে শহরের সিনেমাহল রোড এলাকায় আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা জাল ডলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে আরো খবরের ভিত্তিতে আটক আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াসিন আলীর গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, ‘জাল ডলার বেচাকেনা চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে নকল ডলারগুলো বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে এবং পাশের দেশে অবৈধভাবে বিক্রি করতো। এরেই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে নকল ৮০ হাজার ইউএস ডলারসহ ৬ জনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেনাবাহিনী জাল ডলার ও জব্দকৃত মালামালসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।