× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

নড়াইলে হাতুড়ি পেটায় আহত সাবেক ইউপি মেম্বারের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
সাবেক ইউপি মেম্বারের মৃত্যু

যশোর প্রতিনিধি: নড়াইলে তুচ্ছ ঘটনায় সানোয়ার হোসেন মোল্লা (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি যশোর পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত সনোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের মৃত গণি মোল্লার ছেলে।

নিহতের ছেলে মাহবুর মোল্লা জানান, গত ১০ জানুয়ারি সকাল ১১টার দিকে তার ছোট ভাই রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাদুরিয়া নামকস্থানে পৌছালে ফারুক নামে একজন ট্রাক চালক ধাক্কা দেয়। এনিয়ে দত্তপাড়ার বাসিন্দা ফারুকের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ফারুক তাকে জীবননাশের হুমকি দেয়। ওইদিন বিকেলেই তার পিতা সানোয়ার হোসেন মোটরসাইকেলযোগে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন।

তিনি দত্তপাড়ায় পৌছালে ফারুক তার সহযোগী আজিজুর, এনামুল, ফরিদ ও ইমরুল মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে হাতুড়িপিটা করে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার। এরপর তারা তার পিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই যশোর পঙ্গু হসপিটালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহীনুর রহমান বলেন, নড়াইল থেকে পাবলিক এ্যাসল্টের কারণে মারা যাওয়া একজনের মরদেহ হাসপাতালে এসেছে। মৃতের শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..