× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

নড়াইলে মিষ্টান্ন দোকানে ১০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: রবিবার (২১,জুলাই): নড়াইলের লোহাগড়া বাজারের দুলাল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ মিষ্টান্ন ভান্ডারের মালিক বাবলা সাহা।

সকালে ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নড়াইলের লোহাগড়ার সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী হাকিম এম এম আরাফাত হোসেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় সঙ্গে ছিল নড়াইলের লোহাগড়া থানার পুলিশের সদস্যরা। এম এম আরাফাত হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের পেছনপাশে মিষ্টি বানানো হয়।

সেখানে চিনির শিরায় পোকা-মাকড় পাওয়া যায়। পুরোনো ও পচা ওই চিনির শিরা ব্যবহার করেই প্রতিনিয়ত মিষ্টি বানানো হয়। এ ছাড়া নোংরা মাটিতে ও নোংরা পরিবেশে মিষ্টি বানানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর আগেও ওই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু তাঁদের পরিবর্তন হয়নি। মালিক বাবলা সাহা বলেন, ‘এখন থেকে চেষ্টা করব স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টি বানাতে।’


এ ক্যটাগরির আরো খবর..