× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
norail police

নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার চারজন। নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) এবং মোঃ নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এসআই (নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। এ সময় জুয়ার আসর থেকে  নগদ ২ হাজার ৪৮০ টাকা ও জুয়ার সরঞ্জাম দুই সেট তাস, একটি চট জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে


এ ক্যটাগরির আরো খবর..