× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা আহত ২ 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা

নড়াইলে হিন্দু পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা দুজনকে পিটিয়ে আহত। নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ির দরজা, জানালা, মোটর সাইকেলসহ একটি ইজিবাইক ভাংচুর করে। এসময় দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ভূক্তভোগী পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহা জানান, ‘সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আমি ইজিবাইকে নড়াইল থেকে বাড়ি আসি। তখন অতর্কিতভাবে ২০/৩০ জন ব্যাক্তি এসে হামলা করে। আমি দ্রুত ঘরে ঢুকে যাই। এসময় হামলাকারীরা বাইরে থেকে আমার ঘরের দরজা-জানালা এবং আমার মটরসাইকেলসহ আমাকে বহনকারী ইজিবাইকটি ভাংচুর করে। এছাড়া ইজিবাইক চালক জঙ্গল গ্রামের খায়রুল ও আমার সহকারী হালিমকে মারধর করে। হামলাকারীদের মধ্যে একই গ্রামের ইমন (২৬), বাধন (৩০), খালিদ (২৫), মিঠু (৩৫), বিপ্লব (২৫) সহ ৬/৭জনকে চিনতে পেরেছি। তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জকে ফোন করে জানানো হয়।
হামলার কারন সম্পর্কে বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমি একজন পল্লী চিকিৎসক। এলাকায় চিকিৎসা সেবা দেই। ৩ মাস আগে একই গ্রামের হবিবর মোল্যার ছেলে ইমন আমার কাছে চাঁদা দাবি করেন। তখন বিষয়টি নড়াইল সদর থানায় অভিযোগ করি। বিষয়টি নড়াইল সদর থানার এসআই শাফায়েত হোসেন ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়ার মধ্যস্থতায় নিরসন হয়। ধারণা করছি ওই ঘটনার রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি।
বিশ্বজিৎ সাহার স্ত্রী টুম্পা সাহা বলেন, সন্ত্রসীরা আমাদের ঘরবাড়ি কুপিয়ে নষ্ট করে এবং গুলি করার ভয় দেখায়। আমরা হিন্দু সম্প্রদায়। আমরা এখন চরম আতঙ্কে রয়েছি। আমরা আমাদের নিরাপত্তাসহ শান্তিতে বসবাস করতে চাই।’
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ বাবন মোল্যা বলেন, ‘খবর শোনার পর বিশ্বজিতের বাড়িতে গিয়েছি। বিশ্বজিৎ সাহাকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।
নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর শোনার পর রাতেই পুলিশ বিশ্বজিৎ সাহার বাড়ি পরিদর্শণ করেছে। এ ব্যাপারে অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবার যদি নিরাপত্তার অভাববোধ করে তাহলে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..