নড়াইলে চাল আত্মসাতের ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও সচিবের কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ শনিবার (১০,আগস্ট): নড়াইলে ৩ মেট্রিক টন ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবকে তিনদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, দন্ডপ্রাপ্তরা হলেন-বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউপি সচিব অসিম কুমার বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কারাদন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের তিন মেট্রিক টন চাল যথাযথ ভাবে বিতরণ না করে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি বাজারে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের দোকানঘরে আত্মসাতের চেষ্টা করেন তারা।

এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের দন্ডাদেশ দেন এবং চালগুলো জব্দ করেন। এক হাজার ১৭৯ হতদিরদ্র মানুষের মাঝে বিতরণ করার কথা থাকলেও মাত্র ২০৫ জনকে দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।