ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
আজ শনিবার সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ -৬ এর মাননীয় সংসদ সদস্য জনাব ইসরাফিল আলম, নওগাঁ ০৫ মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল(জন) এমপি, নওগাঁ -৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোসেন পিপিএম।
সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোঃ হারুন-অর-রশীদ।




