× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
ছাত্রী হোস্টেলে বার্ষিক প্রীতিভোজ

নড়াইল সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শনিবার সন্ধায় সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের আয়োজনে কলেজ হোস্টেলের হল রুমে শিক্ষক পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও হোস্টেল সুপার সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আছিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ।
 এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুজ জাহান, সরকারি মহিলা কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের লেকচারার ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন রনি, গনিত বিভাগের প্রভাষক অশোক কুুমার মজুুমদার, শিক্ষক পরিষদের কোষাধাক্ষ ইতিহাস বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান,প্রধান সহকারী শেখ আব্দুল আলীম,লাইব্রেরিয়ান সহকারী মৌসুমী রকিব অফিস সহায়ক মোঃ আশরাফুল আলম, লাভলী খানম ও কলেজের হোস্টেলের সকল ছাত্রীরা।
আলোচনা সভায় ছাত্রীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ এর কাছে হোস্টেলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও একটি ডিপ ফ্রিজের আবেদন করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহম্মদ মেয়েদের সকল দাবী ও সমস্যার কথা গুরুত্বের সাথে গ্রহন করে কলেজের নিয়মের মধ্যে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাদশ শ্রেনীর পিয়া খানম।
আলোচনা শেষে প্রীতিভোজের আগে কলেজের হোস্টেলের মেয়েদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..