× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর

নৌপরিবহন মন্ত্রণালয়সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেছেন। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মোঃ রাজিব আহসান উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেনপ্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো প্রকল্পে কাজ বিলম্বে সম্পন্ন হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের গুণগতমান অবশ্যই মানসম্মত হতে হবে।

দেশের অর্থনীতিতে নৌপরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নির্দেশ দিয়েছেন। নৌখাতে দৃষ্টান্তমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরো বলেনমন্ত্রণালয়ের সকল কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই নাপ্রকৃত অর্থেই জনগণের সেবক হতে চাই। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী ১৮০ দিনের জন্য বাস্তবায়নযোগ্য কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে মন্ত্রী আশা প্রকাশ করেনসকলের সম্মিলিত প্রচেষ্টায় গত বছরের ন্যায় এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

মতবিনিময় সভায় নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..