× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ২২৯ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক ১

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয় দুই হাজার ২৯২ বোতলে ২২৯ লিটার রেকটিফাইড স্পিরিটসহ নাসির উদ্দিন (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১০ মে) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের ভুমিহীন বাজারে মাসুম মামুন ভাই ভাই হোমিপ্যাথিক ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের মাসুম মামুন ভাই ভাই হোমিওপ্যাথির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা দুই হাজার ২৯২ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়। যার পরিমান ২২৯ লিটার।

হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..