× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে

নোয়াখালীর সুবর্ণচরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরপে মনির (২৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনের কোন এক সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪২নং ক্লাস্টারের এক যুবতী (২০) ও ৭২ ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে। একপর্যায়ে অভিযোগ উঠে গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিমের সাথে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..