× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মি গ্রেফতার   

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
নোয়াখালী

নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ১৯জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়াছে।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আগামীকাল শনিবার বিএনপির গণমিছিল সফল করার লক্ষ্যে নোয়াখালী পৌরসভার ৮ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভা থেকে বিএনপির ১৯জন নেতাকর্মিকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির গণমিছিলকে ঘিরে এমন গ্রেফতার চলছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রদল নেতা।
সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ১৯জন নেতাকর্মিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..