× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গাড়িচাপায় পথচারী বৃদ্ধ নিহত

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
begumgonj

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পথচারী হলেন সকিনা বেগম (৭০)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ নারী এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় তার মাথা পুরোপুরি থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই  মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..