× Banner
সর্বশেষ
১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা ৫৪ জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা পাকিস্তান কে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

নেপালে সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী

Dutta
হালনাগাদ: শনিবার, ২২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nepal-President.jpg

হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক টানাপোড়েনে সংসদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী।

জানা গেছে, কেয়ারটেকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ক্যাবিনেট সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। ফলে ফের নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। আগামী ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দেশটিতে ভোটগ্রহণ হতে পারে।

কয়েকদিন আগেই পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হন ওলি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বিরোধীরা। প্রেসিডেন্টের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেরবাহাদুর দেউবার নেতৃত্বে নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়। ফলে ফের ওলিকেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। তাৎপর্যপূর্ণভাবে, প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় করছিল বিরোধী দলগুলো। ফলে সংসদ ভঙ্গ করার নেপথ্যে নিজের পিঠ বাঁচানোর তাগিদও ছিল ভাণ্ডারীর বলে অভিযোগ।

উল্লেখ্য, সম্প্রতি সংসদের আস্থাভোটে পরাজিত হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তারপর থেকেই নেপালে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। পরবর্তী সরকার গড়া নিয়ে ঘুঁটি সাজাচ্ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এহেন পরিস্থিতিতে নতুন সরকার গড়তে সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নেপালি কংগ্রেসের নেতা শেরবাহাদুর দেউবা। কিন্তু নেপালের কমিউনিস্ট পার্টির নেতা ‘প্রচণ্ড’ ওরফে পুষ্পকমল দহলের সমর্থন পেলেও জনতা সমাজবাদী পার্টির সমর্থন পেতে ব্যর্থ হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..