× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

নেতাদের টাকা দিয়ে এলাকায় ফিরছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

৫ আগস্ট পট পরিবর্তনের পর বিএনপি নেতাকর্মীরা সারাদেশে বেপরোয়া লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সংখ্যালঘু হিন্দুরাও বিএনপি নেতাদের টার্গেটে পরিণত হয়েছে। বিভিন্ন সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা গণডাকাতি, গণধর্ষণ, এমনকি চাঁদা না দেওয়ায় হত্যাকাণ্ড পর্যন্ত চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও, দেশে রয়ে গেছেন অধিকাংশ নেতা-কর্মী। হাসিনা সরকারের পতনের পর তারা গা ঢাকা দিয়েছেন। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আওয়ামী লীগের এসব নেতা-কর্মী বিএনপি নেতাদের টাকা দিয়ে ‘ম্যানেজ’ করে এলাকায় ফিরতে শুরু করেছেন। বাড়ি ফেরার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। যারা টাকা দিচ্ছেন না, তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নিরাপত্তার স্বার্থে তাদের কেউই নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন। হামলার হাত থেকে বাঁচতে ‌‘বিএনপিসহ এলাকার প্রভাবশালীদেরকে’ টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়িঘরে ফেরা আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিবিসি বাংলা সম্প্রতি এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় ফিরতে কাকে কত টাকা দিতে হয়েছে এবং ফেরার পর কী অবস্থায় দিন পার করছেন, সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশ না করে তৃণমূলের এক আওয়ামী লীগ নেতা বলেন, ঘর থেকে বের হতে পারছি না। সারাদিন ঘরেই থাকতে হচ্ছে।

অন্যদিকে, তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনও ‘আত্মগোপন’ রয়েছেন। এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন, ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ কেউ কেউ গ্রেফতার হয়েছেন। এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন, সেই ভয় কাজ করছে নেতাকর্মীদের মধ্যে। সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী, তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। এ অবস্থায় নেতৃত্ব সংকটে বিপর্যস্ত দলটিকে ঘিরে নানান গুজব ছড়াতে দেখা যাচ্ছে। ফলে প্রায় মাসখানেক নিশ্চুপ থাকার পর দলটিকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে। তবে বিবৃতিটি দেশের ভেতর থেকে নাকি বাইরে থেকে দেওয়া হচ্ছে, সেটি এখনও স্পষ্ট নয়।

আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন, টাকা না দেওয়া ছাড়া তো উপায় নাই। বউ-বাচ্চা ফেলে আর কতদিন পালাই বেড়াবো। চেয়েছিল তিন লাখ, পরে অনেক বলে-কয়ে এক লাখ টাকা দিয়ে ফিরছে। বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেওয়ায় দলটির নেতাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছেন বলে ‘আত্মগোপনে’ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..