× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিবন্ধন পেলো ভিপি নুরের রাজনৈতিক দল

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির মার্কা হিসেবে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। আজ সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানে হয়।

প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’ এর ৬(ক) অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)” পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০২৪।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। এরপর গত ১৯ আগস্ট পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি।


এ ক্যটাগরির আরো খবর..