প্রভাষ বালাঃ গোপালগঞ্জ কোটালীপাড়ায় পুলিশি নির্যাতনে কৃষক নিখিল তালুকদার(৩২)কে হত্যার ঘটনা প্রসঙ্গে পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি টাকা দিয়েও কারো জীবনের মূল্য নির্ধারণ করা সম্ভব না। নিখিল তালুকদারের জীবনের মূল্যও কেউ নির্ধারণ করেনি। শুধুমাত্র তার পরিবারকে মানবিক সহায়তার জন্য ৫ লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করে নগদ ২লক্ষ টাকা নিহতের পরিবারকে দেওয়া হয় এবং বাকি ৩ লাখ টাকাও অনতি বিলম্বে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়ার আশ্বাস। সকলে মিলে মৃতের পরিবারের একজন সদস্যকে একটি চাকুরীর ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ সোমবার (৮ জুন) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সহযোগিতা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, এখানে প্রকৃত অপরাধিকে আড়াল করার কোন বিষয় নেই। মৃত ব্যক্তিকে কোন কিছুর মূল্যে ফিরে পাওয়া সম্ভব নয়। নিহতের শোকসন্তপ্ত পরিবার যাতে শোক কাটিয়ে উঠে এবং জীবন চলার পথে সহায়তার চেষ্টা করছি মাত্র।
তিনি আরও বলেন, উক্ত নেতৃবৃন্দের হস্তক্ষেপে- ০৭৷০৬৷২০ তারিখ কোটালিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, মামলা নং-০১ এবং গতকালই আসামী এ,এস,আই শামীম ও উক্ত ভ্যানওয়ালাকে গভীর রাতে গ্রেফতার করা হয় ৷ আজ সকালে আসামীদের গোপালগঞ্জ কোর্টে প্রেরন করা হয় ৷ অভিযুক্তদের শতভাগ সঠিক বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার চেষ্টা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন, কোটালিপাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, হিরন ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক আওয়ামী সম্পাদক এস এম হুমায়ন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদারসহ কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জন প্রতিনিধি।



