× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নবীগঞ্জ শহরে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য কর্মকর্তা।

সোমবার শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয় বলে জানাগেছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। পরে জব্দকৃত মাছ গুলো নবীগঞ্জ উপজেলা মাঠপ্রাঙ্গণে মাটিতে পুতে রাখা হয়। বেশকিছু দিন ধরে সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি করতে থাকে অসাধু কিছু ব্যবসায়ী। বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নজরে আসে সংশ্লিষ্টদের।

জানা যায়, বাংলাদেশের পরিবেশের সঙ্গে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। এ মাছ গুলো রাক্ষুসে স্বভাবের, অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে।

দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈত্র্যি জন্যও এগুলো হুমকি স্বরূপ, একারনে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর পিরানহা মাছের পোনা, উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালে ফ্রেরুয়ারি থেকে ২০১৪ সালের জুন মাসে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..