× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে মুজিবনগরের অসহায় পরিবারের মেহেরপুরে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-০৭-১৮):   নিলফামারী থেকে চাকুরী ছেড়ে দেশে ফিরলেও ভাল নেই মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত বাদল দফাদারের ছেলে ডেভিড দফাদার ও তার পরিবার। ২০১৪ সালে গ্রামে ফেরার পর থেকে একে একে জনপ্রতিনিধি ও তার সহকর্মীদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। যে কারণে একই গ্রামের খোকন মল্লিকের ছেলে বাগোয়ান ইউপি’র ওয়ার্ড সদস্য দিলীপ মল্লিক ও তার ৫ সহযোগিদের বিরুদ্ধে মেহেরপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদী হলেন- ডেভিড দফাদারের স্ত্রী স্বপ্না দফাদার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে বড়দিনে অসহায় দরিদ্র খ্রীষ্টান পরিবারের জন্য এক হাজার ৮০০ কেজি চাল ইউপি সদস্য দিলীপ মল্লিক সহ তার কতিপয় নিজস্ব লোকজন আত্মসাৎ করলে ডেভিড দফাদার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে আরো ক্ষিপ্ত হন ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহযোগিরা। এতে তারা পরিবারটিকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছেন। ঘরে আগুন লাগানো, স্ত্রীকে অসম্মান করা সহ নানাভাবে ক্ষতির জন্য চক্রান্ত করছেন ইউপি সদস্য দিলীপ মল্লিক ও তার সহকর্মীরা।

এমতবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী ও নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। সোমবার (৩০-০৭-১৮) বিকেল সাড়ে ৪ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কথাগুলো বলেন- ডেভিড দফাদার ও তার স্ত্রী স্বপ্না দফাদার। এসময় মেহেরপুরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..