× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি

নির্বাচন বিলম্ব হওয়ায় ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে -ইঞ্জিনিয়ার সোবহান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে

জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি বলেন, গত ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, এই দেশ থেকে তারা দেশের মানুষের বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই অর্থগুলো ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর তুলাতলা বাজারে ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠিত সভায় খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, বিএনপি নেতা মো. জামাল হাওলাদার, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক লুৎফর হোসেন মোল্লা প্রমুখ।

শেষে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাঞ্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..