× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

নির্বাচন কোনো দলের নয়, এটা নির্বাচন কমিশনের – পরিকল্পনা মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নির্বাচন কোনো দলের নয়

নির্বাচন কোনো দল বা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের। কোনো পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি এখানে-ওখানে বক্তৃতা দিলেই হবে না। দেশে আইন আছে, এটা সবার মানতে হবে। নির্বাচন কমিশন সবসময়ই স্বাধীন ছিল বলে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নবনির্মিত আব্দুল মজিদ কলেজে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ঋণ খেলাপি একটা অপরাধ, এটা কারও ব্যক্তিগত বিষয় নয়, যারা ঋণ খেলাপি করেছে, তাদের বিরুদ্ধে ব্যাংক মামলা করবে। দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দল হিসেবে জামাতের নিবন্ধন আছে কি না, এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনে অনিয়ম হবে, যে কেউ বললেই হবে না। গ্রামের সাধারণ মানুষ যারা ভোট দেবে, সাধারণ মানুষ যারা দেশের মালিক, তারা যদি বলে খারাপ, তাহলেই খারাপ নির্বাচন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভূমি সহকারী কমিশনার সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেকর ধর সীতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..