× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

নির্বাচন কমিশনকে বিতর্ক এড়িয়ে চলতে পরামর্শ দিলেন রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনকে (ইসি) যেকোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বৃহস্পতিবার সিইসি কে. এম. নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে তিনি নির্বাচনের কাজে প্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকার কথা জানিয়ে বলেছেন, এর ব্যাপকতার কারণে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

বৈঠক শেষে তিনি জানান, সাক্ষাতের সময় সিইসি কেএম নূরুল হুদা একাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ, নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকার প্রস্তুতিসহ অন্যান্য খুঁটিনাটি দিকগুলো তুলে ধরেন।

প্রেসসচিব বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে আন্তরিক প্রয়াস অব্যাহত রাখতে বলেন রাষ্ট্রপতি।

এদিকে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার রেওয়াজের অংশ হিসেবে ইসি সদস্যরা এই সাক্ষাতে অংশ নেন বলে জানিয়েছেন সিইসি কে. এম. নুরুল হুদা। বঙ্গভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, আগামী ৪ নভেম্বর কমিশন সভায় একাদশ সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ওই দিন তফসিল ঘোষণা না-ও হতে পারে। জাতির উদ্দেশে দেয়া সিইসির ভাষণের দিনেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান সিইসি।


এ ক্যটাগরির আরো খবর..