× Banner
সর্বশেষ
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সন্দ্বীপ গাইন টুটুল

আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্বাচনী প্রচারে তরুণরাই এগিয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
নির্বাচনী প্রচারে তরুণরাই এগিয়ে

আসছে ৭ জানুয়ারী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে উৎসুক সাধারণ জনতা। ওদিকে ব্যস্ত সময় পাড় করছে বিভিন্ন দলীয় নেতা কর্মীরা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। নৌকার প্রচারে নজর কেড়েছেন তরুণরা।

রাজিহার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্দিপ গায়েন টুটুল বলেন, আমাদের প্রিয় নেতা যুবরত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ভাই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন, আমরা তাকে আইডল হিসেবে মানি, তাকে অনুসরণ করেই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের মহান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে গ্রামে-গঞ্জে, হাট-বাজারে ও বাড়িতে গিয়ে সাধারণ ভোটারদের দ্বারস্থ হচ্ছি।

রাজিহার ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনতোষ ভৌমিক বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত ভাইকে বিজয়ী করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। বিজয় আমাদের সুনিশ্চিত।

আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা ও সুদক্ষ কর্মী মোহাম্মদ দিদার আকন জানান, আমরা আবুল হাসানাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ভাইয়ের একনিষ্ঠ কর্মী। নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাবো না।

রাজিহার ইউনিয়ন যুবলীগের ৫ নং ওয়ার্ড সভাপতি হরশীত বিশ্বাস, ৬ নং ওয়ার্ড সভাপতি শ্যামল রায়, ৭ নং ওয়ার্ড সভাপতি জ্যোতিষ গাইন, ৮ নং ওয়ার্ড সভাপতি সৌমেন গাইন সমীর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে নৌকা মার্কার বিজয়ের জন্য কাজ করে চলেছেন। সাধারণ ভোটাররা তরুণ প্রজন্মের এসব নেতাকর্মীদের আচার-আচরণে খুশি হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য মনস্থির করেছে। ভোটাররা চান একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ।


এ ক্যটাগরির আরো খবর..