× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bahubol-Thana.jpg

মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ভাড়া বাসা থেকে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দিগাম্বর বাজারের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-ওই উপজেলার লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অজ্ঞলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।

স্থানীয় একটি সূত্র জানায়, সন্দীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দিগাম্বর বাজারের একটি তিনতলা বাসায় ভাড়া থাকেন। ঘটনার দিন রাতে ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। ভোর রাতে প্রতিবেশী আমির আলীর মাধ্যমে জানতে পারেন তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি সকালে এসে হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পান।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত বলেন, ‘ভোর ৪ থেকে সকাল ৭ টার মধ্যে এ ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..