× Banner
সর্বশেষ
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি: একটি বিশ্লেষণ

নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল

Dutta
হালনাগাদ: শনিবার, ৩১ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

আজ ৩১ জুলাই শনিবার সকালের শুরুতেই আজকের রাশিফল থেকে জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। রাশিফল পৃথক পৃথক রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আজ। আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনটা কাটাতে পারেন। অজানা উৎস থেকে অর্থের আগমন হওয়ায়, অনেক অর্থের অধিকারী হবেন।

বৃষভঃ কাজ সেরে তাড়াতাড়ি ঘরে ফিরলে, পরিবারের লোকেরা খুশি হবে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন। পরিবারের কেউ আপনার বিরুদ্ধে যেতে পারে। কাউকে আর্থিক ঋণ দেওয়ার আগে, তাঁর বিশ্বাসযোগ্যতা দেখে নেবেন।

মিথুনঃ পরিবারের লোকজনকে সময় দিতে গিয়ে ঝগড়া হতে পারে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নেবেন। সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে গিয়ে ভালো সময় কাটাবেন। নিজের ইচ্ছা এখনই বাবা মাকে জানিয়ে দিন।

কর্কটঃ ফেলে রাখা কাজ দ্রুত শেষ করুন। দুশ্চিন্তা করলে, শরীর খারাপ হতে পারে। একটি চিঠি গোটা পরিবারের জন্য সুখ বয়ে আনবে। পাওয়ানাদারকে অর্থ ফিরিয়ে দিয়ে নিজেই সমস্যায় পড়বেন।

সিংহঃ আচমকাই বাড়িতে আত্মীয় চলে আসায়, আপনার কিছুটা সময় নষ্ট হতে পারে। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে আজ। কাছের মানুষ আজকের দিনে আপনাকে খুশি রাখতে চাইবে। আজকের দিনে এই রশির জাতক জাতিকারা আর্থিক সমস্যায় পড়তে পারেন।

কন্যাঃ সঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলেও, তাঁর শারীরিক অসুস্থতার কারণে তা ভেস্তে যাবে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে এই রাশির ব্যক্তিদের। আজকের দিনে কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে সিনেমা যেতে পারেন। অতিথিদের সঙ্গে আজ একটি সুন্দর দিন কাটবে।

তুলাঃ কাছের মানুষের সঙ্গে কিছু পুরনো বিষয় নিয়ে সমস্যা হতে পারে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন। রাতের দিকে ছাদে হাঁটতে পারেন। অন্যদের আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে আজকের দিন খুবই শুভ।

বৃশ্চিকঃ আজকের দিনে নিজের জন্য কিছুটা সময় পাবেন এবং তা সঠিক কাজে লাগান। অসুস্থতা থেকে সেরে উঠে খেলাধূলায় অংশ নিন। আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। জমির কাজে কিছুটা অর্থ ব্যয় হতে পারে।

ধনুঃ ব্যস্ততার মাঝে সময় বের করে পরিবারের সঙ্গে পার্টিতে যান। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। আজকের দিনে টিভিতে সিনেমা সিরিয়াল দেখে সময় কাটাতে পারেন। কাজের ফাঁকে একটি সুন্দর ডিনারের প্ল্যান করুন।

মকরঃ যে কোন স্থানে সফর আনন্দদায়ক এবং শিক্ষণীয় হবে। ভাগ্যের উপর নির্ভর করে শরীরের বিষয়টা ভাগ্য দেবীর উপর ছেড়ে দেওয়া ঠিক নয়। নিঃসঙ্গতা কাটাতে বাইরে ঘুরতে যান। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়ে আর্থিক উপকৃত হবেন।

কুম্ভঃ বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। শারীরিক পরিবর্তনের প্রয়োজন আজকের দিনে। যে কোন স্থানে সফর আনন্দদায়ক এবং শিক্ষণীয় হবে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নিন।

মীনঃ ব্যস্ততার মাঝে সময় বের করে নিজের পছন্দের কিছু করুন। কাছের মানুষের শারীরিক সমস্যা চাপের কারণ হবে। মূল্যবান সময় নষ্ট করা ঠিক নয়। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।


এ ক্যটাগরির আরো খবর..