× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

নিউইয়র্ক এখন অচল

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি প্রবল তুষারঝড়ে অচল হয়ে পড়েছে। শহরের গণপরিবহন ও সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে শহরে চলাচলে বাধানিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

‘স্নোজিলা’ নামের এই তুষারঝড়ের কারণে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। এদের মধ্যে ১৪ জনই নিউইয়র্ক ও নর্থ ক্যারোলিনার। কানসাস, টেনেসি, কেনটাকি, নর্থ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভার্জিনিয়াসহ দক্ষিণাঞ্চলের ২০ অঙ্গরাজ্যে তুষারঝড় বয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলের ওই ঝড়ে ১১টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দুই লাখ লোক। তুষারের কারণে কানেক্টিকাট ও পেনসিলভানিয়ায় প্রায় ১২ ঘণ্টা যানজটে আটকে ছিল মানুষ।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছেন, নগরীতে ২৮ ইঞ্চি পুরু তুষারের স্তর জমতে পারে। তিনি বলেন, ‘এটা খারাপ এবং পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’

গভর্নর অ্যান্ড্রিউ কিউমো জানিয়েছেন, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। নগরীর সব টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া যারা সড়কে গাড়ি চালাচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। ভূগর্ভস্থ ট্রেন চলাচল স্থানীয় সময় বিকেল চারটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..