× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

নিউজ ডেস্ক

নিউইয়র্কে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
মুজিব আমার পিতা

দেশের গণ্ডি পেরিয়ে নিউইয়র্কে প্রদর্শিত হলো বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক দেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’।

গতকাল নিউইয়র্কের কুইন্সে বোম্বে থিয়েটার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিটি বিভাগ এনিমেশন মুভিটি তৈরি করে।

টুঙ্গিপাড়ার প্রতিবাদী কিশোর একদিন হয়ে উঠলেন একটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক। মহাসংগ্রামের পথ ধরে এগিয়ে যাওয়ার একটি পর্যায়; ১৯৫২ সালের ভাষাআন্দোলন পর্যন্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো: নুরুল আমিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি দেখার জন্য কুইন্সের বোম্বে থিয়েটারে জমায়েত হয়েছিলেন অসংখ্য প্রবাসী।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে আমরা ‘মুজিব আমার পিতা’ সিনেমাটি প্রদর্শন করেছি। বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর জীবনদর্শন এবং রাজনৈতিক আদর্শকে তুলে ধরার জন্যই নিউইয়র্কে এই ওয়ার্ল্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর আরেকটি চলচ্চিত্র তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ওপর একটি গেম তৈরি করছি। ফলে গেমিং এবং অ্যানিমেশন মার্কেটে বাংলাদেশের যে সক্ষমতা সেটাও তুলে ধরা
সম্ভব হচ্ছে।

আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত এই অ্যানিমেশন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। নিউইয়র্কের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..