× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নাশকতার আশংকায় মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৪৪ কর্মী-সমর্থক আটক ॥ ২৫ ককটেল উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০৯-১৮):  মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সকলেই বিএনপি ও জামায়াতের কর্মী। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

পুলিশের ওই অভিযানে গাংনী থানা পুলিশ ২৩ জন, সদর থানা পুলিশ ১৯ জন এবং মুজিবনগর থানা পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দিয়ে আটক নেতা-কর্মীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

এদিকে, জেলা বিএনপি’র পক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান সরকার বিরোধী দলকে ভীত সন্ত্রস্ত করতে নির্বিচারে বিএনপি ও জামায়াতের নেতা- কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি এসব মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার ও হয়রানি বন্ধ ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..