× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

বিনা প্রতিদ্বন্দিতায় ৫০ নারী সংসদ সদস্য নির্বাচিত

Dutta
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
নারী সংসদ সদস্য নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দিতায় ৫০ নারী সংসদ সদস্য নির্বাচিত।  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫০ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করা হবে।

এদিন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, বিজয়ীদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের ও ২জন জাতীয় পার্টির। যেহেতু সোমবার সরকারি ছুটির দিন, তাই মঙ্গলবার প্রার্থীদের নামে গেজেট ঘোষণা হবে।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপিরা হলেন

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)

২. দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)

৩. আশিকা সুলতানা (নীলফামারী)

৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)

৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)

৬. জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)

৭. রুনু রেজা (খুলনা)

৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)

৯. ফারজানা সুমি (বরগুনা)

১০. খালেদা বাহার বিউটি (ভোলা)

১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)

১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)

১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)

১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)

১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)

১৬. আরমা দত্ত (কুমিল্লা)

১৭. লায়লা পারভীন (সাতক্ষীরা)

১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা)

১৯. বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)

২০. শবনম জাহান (ঢাকা)

২১. পারুল আক্তার (ঢাকা)

২২. সাবেরা বেগম (ঢাকা)

২৩. শাম্মী আহমেদ (বরিশাল)

২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)

২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)

২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)

২৭. সাহেদা তারেক দীপ্তি (ঢাকা)

২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)

২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)

৩০. মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী)

৩১. তারানা হালিম (টাঙ্গাইল)

৩২. শামসুন নাহার (টাঙ্গাইল)

৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)

৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)

৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)

৩৬. নাজমা আক্তার (গোপালগঞ্জ)

৩৭. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)

৩৮. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)

৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)

৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)

৪১. ফরিদা খানম (নোয়াখালী)

৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)

৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি)

৪৪. সানজিদা খানম (ঢাকা)

৪৫. নাছিমা জামান ববি (রংপুর)

৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)

৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)

৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)

জাতীয় পার্টি মনোনীত এমপিরা হলেন

১. সালমা ইসলাম (ঢাকা)

২. নুরুন নাহার (ঠাকুরগাঁও)


এ ক্যটাগরির আরো খবর..