× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

নারীকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে গেল ইজিবাইক চালক

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
নারীকে পিছন থেকে ধাক্কা

মাদারীপুরের ডাসারে সড়কে হেটে যাওয়ার সময় শোভা বিশ্বাস(৫০) নামে এক নারীকে পিছন দিক ধাক্কা দিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আজিজুল নামে এক ইজিবাইক চালকের বিরুদ্ধে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর খিলগ্রাম ডাসার-শশিকর সড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত শোভা বিশ্বাস উপজেলার খিলগ্রামের সুরেন বিশ্বাসের স্ত্রী।
আজ রবিবার(২২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, সড়কের পাশ দিয়ে বাড়ীতে হেটে যাওয়ার সময় শোভা বিশ্বাসকে পিছন দিক থেকে ধাক্কা দেয় ইজিবাইক চালক আজিজুল। এসময় তাকে থামানোর চেষ্টা করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, ইজিবাইক চালক। ঘটনাস্থল থেকে গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউলাইফ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।
ভুক্তভোগীর ছেলে মিরন বিশ্বাস জানান, আমার মা রাস্তার পাশ দিয়ে হেটে বাড়িতে যাওয়ার পথে পিছন দিক থেকে ইজিবাইক চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমার মায়ের মাথায় প্রচন্ড আঘাত লেগে মাথা ফেটেগেছে।তার মাথায় সেলাই করা হয়েছে। তিনি এখন লাইভ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমি ইজিবাইক চালকের শাস্তি চাই।
এব্যাপারে ডাসার থানার সাবইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, আহতের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। অভিযোগ নিয়ে কেউ এখনও থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..