× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঢাকা-বরিশাল লঞ্চে অজ্ঞাতপরিচয় সেই নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছিলো

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ

অনুসন্ধান করে জানা যায় ঢাকা-বরিশাল রুটের এমভি পারাবত-১১ লঞ্চ থেকে মধ্যবয়সী অজ্ঞাতপরিচয় যে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিলো কেবিনের ভেতর।

গতকাল সোমবার সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা ওই লঞ্চটির তৃতীয় তলার একটি কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশাল সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আল-মামুনুল ইসলাম জানিয়েছেন, ওই নারীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে শনাক্ত করা গেলেও এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পারাবত লঞ্চ কম্পানির স্থানীয় কর্মকর্তা মো. সেলিম জানান, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে এক ব্যক্তি ওই নারীকে নিয়ে লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর সিঙ্গল কেবিনে ওঠেন। লঞ্চের রেজিস্টারে তাঁর নাম কামরুল উল্লেখ করা হয়। গতকাল ভোর ৪টা ৪৭ মিনিটে লঞ্চটি বরিশাল নদীবন্দরে নোঙর করলে ওই ব্যক্তি দ্রুত নেমে যান। এ সময় তাঁর মুখে মাস্ক এবং কাঁধে ওই নারীর ওড়না দিয়ে বাঁধা একটি ব্যাগ ঝোলানো ছিল।

ঢাকা-বরিশাল রুটে অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার

বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল ভোরে নোঙরের পর বেলা বাড়লে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যান। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে কেবিনের ভেতর থেকে সালোয়ার-কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাত্ক্ষণিকভাবে নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..