× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

গৌরনদী প্রতিনিধি

নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

ACP
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর
নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

বরিশালের গৌরনদীতে এক যুবদল কর্মী কর্তৃক নারীকে জোর পূর্বক অর্ধউলঙ্গ করে ভিডিও ধারন করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি ভাইরাল হওয়ার পর ভিডিও ধারন করা যুবদল কর্মীকে নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার।

ভিডিও ধারনকারী শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত একমাস পূর্বে যুবদল কর্মী শাহীন ও তার সহযোগিরা বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরের মধ্যে ওই নারীকে এক ছেলের সঙ্গে আটক করেন।

পরবর্তীতে ওই নারীকে যৌণ হেনেস্থার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারন করা হয়। সেই ঘটনাই কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী নিজের ওড়না দিয়ে লজ্জা নিবারনের জন্য শরীর এবং মুখ ঢেকে রাখার চেষ্টা করছেন, এসময় যুবদল কর্মী শাহিন শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে অর্ধউলঙ্গ করে এবং জোরপূর্বক খাটের ওপর সুইয়ে ভিডিও ধারন করছেন।

ভিডিওতে ওই নারীকে যৌন হেনেস্থা করার দৃশ্যও ধরা পরেছে।

অপরদিকে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনার ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপন করেছে যুবদল কর্মী শাহিন মৃধা।

এ বিষয়ে তার (শাহিন) ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭৩৬-৬০৯৬৬৫) একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন বলেন, এবিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হবে। পাশাপাশি কোন প্রেক্ষাপটে ভিডিও ধারন করেছে তা জেনে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..