× Banner
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে অভিযোগ পড়ল ১৬৭ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার 

নারিকেলবাড়ীয়ায় খলশি ফুটবল একাদশের সেমিফাইনাল নিশ্চিত

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

নারিকেলবাড়ীয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কাতলি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয় পেলো খলশি ফুটবল একাদশ।

আজ শুক্রবার (৯ নভেম্বর) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের হাইস্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল খেলার ২য় পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণ করে বাঘারপাড়া উপজেলার খলশি ফুটবল একাদশ বনাম শালিখা উপজেলার কাতলি ফুটবল একাদশ। এ খেলায় কাতলি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে খলশি ফুটবল একাদশ। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়ার জনি।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন নারিকেলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন এসআই মোস্তাজাব হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য তরিকুল ইসলাম, শামিম সরদার শাপলা এবং শরিফুল সরদার। খেলাটি পরিচালনা করেন মাষ্টার গিয়াস উদ্দীন হিরা এবং ধারাভাষ্যে ছিলেন তুহিন পারভেজ। সহযোগিতায় ছিলেন নারিকেলবাড়ীয়া অগ্রণী ক্লাবের সভাপতি সুন্দর কুমার রক্ষিত, সহ-সভাপতি মুক্তি রায়, সাধারণ সম্পাদক রিপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সুরনজিৎ অধিকারী পলক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ ঠাকুর, প্রচার সম্পাদক বলরাম অধিকারী এবং ক্রীড়া সম্পাদক গোলাম কিবরীয়া । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..