× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
অ্যাক্রিডিটেশন আবেদন প্রত্যাখ্যান

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা বাতিলের পর এবার বাংলাদেশীদের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র বা অ্যাক্রিডিটেশন (স্টেডিয়ামে ঢোকার কার্ড) আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে আইসিসি।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন- ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

আগের সূচি অনুসারে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

এর ফলে আয়োজক দেশ দুটির কোনোটিতেই মাঠে উপস্থিত থেকে ম্যাচ নিয়ে রিপোর্টিংয়ের (প্রতিবেদন করা) সুযোগ থাকছে না বাংলাদেশের সংবাদমাধ্যমকর্মীদের। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতেই এই ঘটনা ঘটল।

গত শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

আজ সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘আমি যতটুকু জানি, সব বাংলাদেশি সাংবাদিকের আবেদনই প্রত্যাখ্যান করা হয়েছে। প্রায় ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন, কিন্তু কেউ অ্যাক্রিডিটেশন পাননি।’

অবশ্য বেশ কয়েকজন সাংবাদিক দাবি করেছেন যে, অল্প কয়েকজন বাংলাদেশি ফটোগ্রাফার (আলোকচিত্রী) গত ২০ ও ২১ জানুয়ারি আইসিসির অনুমোদনের ই-মেইল পেয়েছিলেন। তবে পরবর্তীতে তাদের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে।

দৈনিক কালের কণ্ঠের বিশেষ আলোকচিত্রী মীর ফরিদ বলেন, ‘আমি ২০ জানুয়ারি আইসিসি মিডিয়া বিভাগ থেকে একটি অনুমোদনের ই-মেইল পেয়েছিলাম, যার মধ্যে ভিসা সাপোর্ট লেটারও (আমন্ত্রণপত্র) ছিল। কিন্তু আজ আমি আরেকটি ই-মেইল পেয়েছি। সেখানে বলা হয়েছে, আমার আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপের অংশ নিলেও এর আগে থেকেই বাংলাদেশি সাংবাদিকরা আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো কাভার করে আসছেন। বর্ষীয়ান সাংবাদিক আরিফুর রহমান বাবুসহ চারজন বাংলাদেশি রিপোর্টার (প্রতিবেদক) ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপও কাভার করেছিলেন।

ক্রিকেটপ্রেমী হিসেবে এদেশের মানুষের তুমুল আগ্রহ বিশ্বকাপ নিয়ে। এ কারণে প্রায় প্রতিটি মিডিয়া হাউজই বিশ্বকাপ কাভার করার জন্য সাংবাদিক প্রেরণ করে। কিন্তু এবার দল না থাকলেও আইসিসির এমন আচরণ ভালোভাবে নিতে পারেনি সাংবাদিকরা।


এ ক্যটাগরির আরো খবর..