লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর লাগা আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানের একটি ছিল জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রণজিত কুমার সাহা বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, কামারহাট বাজারের যে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেটি বাহার উদ্দিন নামের এক ব্যক্তির।

গ্যাস সিলিন্ডারে লাগিয়ে রান্নার চুলা মেরামতের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।