দিনাজপুরে শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেলাবাসী স্মরন করেছে ভাষা শহীদদের।
শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রসাসন ও পুলিশ প্রসাসন ,দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন,
দিনাজপুর ওমেন্স বাইক ওয়েলফেয়ার এসোসিয়েশন ,দিনাজপুর জিনেস গ্রুপ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তুবক অর্পন করেন।
এছারাও জেলায় আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।




