× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে চলছে মহাষ্টমী স্নানোৎসব

admin
হালনাগাদ: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নান উৎসব। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের পুণ্যার্থীরা।

সকাল ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ডে ছিল স্নান শুরুর লগ্ন। পাপ মোচনের মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় স্নান। উৎসবের শেষ লগ্ন রোববার সকাল ৭টা ৫২ মিনিট ৫০ সেকেন্ড।

আয়োজকেরা বলছেন, এবার বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের প্রায় ১২ লাখ পুণ্যার্থী অংশ নিচ্ছেন। নিরাপত্তায় রয়েছেন পুলিশ, র‍্যাব ও আনসারের দুই শোর বেশি সদস্য। ২০১৫ সালের স্নানোৎসবে পায়ের চাপায় ১০ পুণ্যার্থীর মৃত্যুর পর থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

 


এ ক্যটাগরির আরো খবর..